রিফাতুল, বেড়া >>
পাবনার বেড়া উপজেলাধীন আমিনপুরে ভারতীয় অবৈধ ৪৫০ বস্তা চিনিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আমিনপুর থানা পুলিশ।
আটকৃতরা হলেন,সাভারের ছোট চন্দ্রইল এলাকার হেলাল উদ্দিনের ছেলে ট্রাক চালক শহিদুল ইসলাম(৪০) ও সাভার সাটুরিয়া এলাকার বাবুর ছেলে চালকের সহযোগী কাউসার(২০)।
সোমবার(২৫ নভেম্বর) ভোর রাত আনুমানিক ৫ টার দিকে উপজেলার কাজিরহাট ফেরি ঘাট এলাকা থেকে চোরাইপথে আসা ভারতীয় অবৈধ চিনি ভর্তি ট্রাকটি জব্দ করা হয়েছে। আটক ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো ট ২০-১৮৮০ ।
জানা গেছে, অবৈধ ৪৫০ বস্তা চিনি,প্রতি বস্তার ওজন ৫০ কেজি করে সিলেটের হরিপুর হতে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়ে ফেরিঘাটে এসে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানা পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘদিন শুল্ক ফাঁকি দিয়ে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চোরাইপথে অবৈধ ভারতীয় চিনির রমরমা ব্যবসা চালাচ্ছেন তারা,এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।এ পথে এর আগেও বিপুল পরিমান ভারতীয় চিনি ও ট্রাকসহ কয়েকজনকে আটক করেছিলেন র্যাব-১২ পাবনা।
ঘটনার সত্যতা স্বিকার করে আমিনপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ভারতীয় চোরাই চিনি ভর্তি একটি ট্রাক ফেরি পার হচ্ছে।ভোর রাত আনুমানিক ৫টার দিকে কাজিরহাট ঘাট এলাকার রাস্তা থেকে অভিযান চালিয়ে ৪৫০ বস্তা ভারতীয় চিনি ও ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।তদন্ত চলছে এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
