ঢাকা | বঙ্গাব্দ

টিকেট না পেয়ে বিক্ষোভ মিছিল নিয়ে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী

  • আপলোড তারিখঃ 07-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2660304 জন
টিকেট না পেয়ে বিক্ষোভ মিছিল নিয়ে স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী ছবির ক্যাপশন: ......................

মোঃ সাজ উদ্দিন, সিলেট 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ ২০২৫ এর সিলেট পর্বের ২য় দিনে মঙ্গলবার দুপুর ৪ টায় টিকেট কালোবাজারির অভিযোগ ও কাউন্টারে পর্যাপ্ত টিকেট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে শতাধিক দর্শকের একটি দল বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেইট দিয়ে স্টেডিয়ামের ভিতর প্রবেশ করার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১নং গেইট বন্ধ করে দেওয়া হয়। মিছিল নিয়ে ১নং গেইটে এসে প্রবেশের জোর চেষ্টা করে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল গেইট খুলে বিক্ষোভ মিছিলকারী ক্ষুব্ধ দর্শকদের ধাওয়া দিলে চারিদিক দিয়ে ক্ষুদ্ধ দর্শকরা পালিয়ে যায়। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে স্টেডিয়ামের ১নং গেইট থেকে প্রধান ফটক পর্যন্ত প্রায় ১ কি.মি. রাস্তায় টহল জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, স্টেডিয়ামের সকল গ্যালারিতে কানায় কানায় পরিপূর্ণ প্রচুর দর্শকের উপস্থিতিতে সিলেট পর্বের দ্বিতীয় দিনের ২য় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট করছে সিলেট স্ট্রাইকার্স।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি