ঢাকা | বঙ্গাব্দ

সাকিব’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপলোড তারিখঃ 19-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2649342 জন
সাকিব’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক >>


সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি  করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি ২০২৫) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পতিত আওয়ামীলীগ সরকারের সংসদ সদস্যের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 


আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তার বিরুদ্ধে। এই মামলা শুধু সাকিবের একার বিরুদ্ধে করা হয়নি। তিনি ছাড়াও এই মামলায় আরও ২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।


গত ১৮ ডিসেম্বর ২০২৪, আদালত সাকিবসহ গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগমের বিরুদ্ধে সমন জারি করেন । এ আদেশ দিয়েছিলেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত। 


সাকিবসহ এই ৪ আসামির মামলাটি করা হয় গেল ১৫ ডিসেম্বর ২০২৪। এই মামলার নথি থেকে জানা যায়, তাদের বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক প্রতারণার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ৪ জনকে ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার আদালতে হাজির হতে বলা হয়।


সাকিবসহ মামলার ৪ আসামিকে এর মাধ্যমে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছিল। যা অমান্য করলে গ্রেফতারি পরোয়ানা জারি হবে, এমন সম্ভাবনা আগেই ব্যক্ত করে রেখেছিলেন আদালত। সে মোতাবেক আজ রোববার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি