>> মো. মাসুদ আলম সাগর, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
চট্টগ্রামে জমকালো আয়োজনে মধ্য দিয়ে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন ও পেশাগত দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা এবং সুধী সমাবেশ আয়োজন করা হয়। গত মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫, বিকেল ৪ টার সময় নগরীর চকবাজার নবাব সিরাজউদ্দৌলা রোড, বালি আর্কেট মার্কেটের পাশে, এস এম আবুল কালাম ভবন এর তৃতীয় তলায়, দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মো. মাসুদ আলম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক, প্রজ্ঞাপন ব্যক্তিত্ব, কণ্ঠশিল্পী, সুরকার, আবৃত্তিকার, লেখক, গবেষক, বহুমুখী শিল্প প্রতিভার অধিকারী ড. খান আসাদুজ্জামান পিভিএমএস।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সহকারী সম্পাদক, মানবতার ফেরিওয়ালা, অত্যন্ত সাদা মনের মানুষ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক, গরিবের বন্ধু শফিকুল ইসলাম রাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অপকা নির্বাহী পরিচালক অর্গানাইজেশন ফর দ্যা পুওর কমিউনিটি অ্যাডভান্সমেন্ট, উন্নয়ন ও মানবাধিকার কর্মী, সাদা মনের মানুষ মো. আলমগীর।
এ সময় প্রধান অতিথি ড. খান আসাদুজ্জামান বলেন, 'দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রকাশনা শুরু হয়েছে আজ থেকে ১০ বছর পূর্বে,। আজ পত্রিকাটির চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো অফিসের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আজ আমাদের আবেগ, আমাদের স্মৃতির একটি দিন। আমরা জানি, অতীতে শত শত পত্রিকা প্রকাশিত হয়েছে। কিন্তু অনেকেই টিকে থাকতে পারেনি। তার কারণ হলো পত্রিকায় প্রকাশিত খবরের ওপর মানুষের আগে যে আস্থা ছিল, এখন তা অনেকাংশে খর্ব হয়েছে। স্বাধীনতার আগের সময়ে যদি আমরা ফিরে যাই, ওই সময় পত্রিকার পাতায় ছাপানো খবর বা সম্পাদকীয় পড়ে মানুষ উদ্বুদ্ধ হতো। তিনি বলেন, যারা অবদান রাখছে, ওই পত্রিকাগুলোই এখনো টিকে আছে। মানুষের মনের ভাষা বুঝতে হবে, হৃদয়ের ভাষা বুঝতে হবে। মানুষ কী চায়, মানুষের অধিকারের কথা যে কাগজগুলোতে উঠে আসবে, বিভিন্ন সমস্যার কথা যে কাগজগুলো সত্যিকারভাবে তুলে ধরবে, বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ তুলে ধরবে, সমাজকে সত্যিকারভাবে দিকনির্দেশনা দিচ্ছে এবং সমাজকে আলোর পথে ধাবিত করছে সে কাগজগুলোই কিন্তু টিকে থাকবে। আমি বলতে চাই, সুন্দর, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বললে, মানুষ ও দেশের কথা বললে দৈনিক বাংলাদেশ সামাচার পত্রিকাটিও টিকে থাকবে। জনগণের মনে স্থান করে নিতে পারবে বলে আমার বিশ্বাস।
তিনি আরও বলেন, ‘আমি চাই বাংলাদেশ সমাচার মুক্তিযুদ্ধের কথা বলবে, স্বাধীনতার কথা বলবে, গণঅভ্যুত্থানের অবদানের কথা ও মেহনতি মানুষের কথা বলবে। মানুষের আশা আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ ঘটাবে। আমাদের পত্রিকাটি শুরু থেকে একটু ব্যতিক্রম। সবসময় মুক্তচিন্তার কথা বলছে, স্বাধীনতার কথা বলছে, সেভাবেই এগিয়ে যাচ্ছে পত্রিকাটি। চট্টগ্রাম একঝাঁক তরুণ সাংবাদিকের হাতে পত্রিকাটি পথ হারাবে না কোনোদিন। ইতঃমধ্যেই মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে পত্রিকাটি। মানুষের জন্য সুফল বয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি শফিকুল ইসলাম রাহী তার সমাপনী বক্তব্যে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করে সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক মহোদয়ের সফর সঙ্গী, সিনিয়র স্টাফ রিপোর্টার ও বিশিষ্ট সংগীত শিল্পী আশরাফুজ্জামান শাইলু শাহ্। আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলা মহানগর জেলা থেকে আগত বাংলাদেশ সমাচার পত্রিকার কলম যোদ্ধা সৈনিক, সিনিয়র রিপোর্টার মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র রিপোর্টার লায়ন আনারুল আজিম, সিনিয়র রিপোর্টার মো. জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি মো. নাসির উদ্দিন, রিপোর্টার নীল জামশেদ, সিনিয়র রিপোর্টার বেলাল উদ্দিন, সিনিয়র রিপোর্টার তৈয়ব চৌধুরী, রিপোর্টার জাহাঙ্গীর আলম, সিনিয়র রিপোর্টার মহিবুল্লাহ, রিপোর্টার সৈকত দাস ইমনসহ আরও অনেকে।
