ঢাকা | বঙ্গাব্দ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ 12-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2546601 জন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ছবির ক্যাপশন: ..........................

আরিফ বিল্লাহ, খুলনা জেলা প্রতিনিধি:

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার  ১১ই রমজান বিকাল ৪ টায় খুলনা মেডিকেল কলেজের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ডা. মো: মোহসীন আলী ফরাজী। এছাড়া অনুষ্ঠানে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ইসলামিক আলোচনা করেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম, মাওলানা কামাল হুসাইন জফরী। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ফেডারেশনের  এ আয়োজন সার্থক করার জন্য সকলকে ধন্যবাদ জানান ও ভবিষ্যতে আরো ভালো আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কর্মকর্তা- কর্মচারী কল্যাণ ফেডারেশন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি এম. এম. বদরুদ্দোজা।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি