ঢাকা | বঙ্গাব্দ

ভোগান্তি দূর করতে ছুটির দিনেও আমাদের দায়বদ্ধ থাকতে হবে -রাজউক চেয়ারম্যান

  • আপলোড তারিখঃ 12-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2534977 জন
ভোগান্তি দূর করতে ছুটির দিনেও আমাদের দায়বদ্ধ থাকতে হবে -রাজউক চেয়ারম্যান ছবির ক্যাপশন: .

নিজস্ব প্রতিবেদক: 


হঠাৎ হাতিরঝিল পরিদর্শনে গিয়ে আবর্জনা দেখে সংশ্লিষ্টদের সতর্ক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কড়া নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।


চলমান প্রকল্পগুলোর অগ্রগতি তদারকির অংশ হিসেবে শুক্রবার (১১ এপ্রিল) রাজউক চেয়ারম্যান লাইটিং এবং পাম্পিং সিস্টেমসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধাসংক্রান্ত স্থাপনাগুলোও পরিদর্শন করেন।


এ সময় তিনি হাতিরঝিলের ঝিল রেস্টুরেন্ট, আইল্যান্ড ও সার্ভার রুম ঘুরে দেখেন। পরে ঝিল রেস্টুরেন্টের পাশ ঘেঁষে আবর্জনা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পেয়ে তিনি দুই দিনের মধ্যে সেসব অপসারণের নির্দেশ দেন। এছাড়া ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন না ঘটে, সে জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন। 


রাজউক চেয়ারম্যান বলেন, কোনো ভাবেই কাজে অবহেলা বা ঘাটতি রাখা যাবে না। সাধারণ মানুষকে যেন কোনো প্রকার দুর্ভোগ না পোহাতে হয় সে লক্ষ্যে রাজউক সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করবো।


তিনি বলেন, জনসাধারণের কাছে নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সদা সচেষ্ট থাকতে হবে। ভোগান্তি দূর করতে ছুটির দিনেও আমাদের দায়বদ্ধ থাকতে হবে। কোনো কাজেই অবহেলা বা গাফিলতি বা ঘাটতি রাখা যাবে না। 


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি