দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ রইস উদ্দিন কাদেরীকে "মব" সৃষ্টি করে হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে আহলে সুন্নত ওয়াল জামা"আত সেনা ও ফ্রন্টের কঠোর অবরোধ, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ মে সকাল ৯ টা থেকে দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী পৌর সদর এলাকায় মহাসড়কের উপর অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দোহাজারী পৌরসভা শাখার সহ সভাপতি ডাঃ কলিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, দোহাজারী পৌর যুবসেনার সভাপতি কাজী আব্দুল মোমেন লাভলু, দোহাজারী পৌর ছাত্র সেনার সাবেক সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসাইন, পৌর সেনার সভাপতি মুহাম্মদ আইযুব আলী, সাইমন হাসান জিকু ও পৌর সেনার সহসভাপতি নুর হোসাইন এর সঞ্চলনায় সফলভাবে সম্পন্ন হয়েছে। অবরোধে অংশ নেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, ইসলামী ছাত্রসেনা, যুবসেনা, ফ্রন্ট, আহলে সুন্নত ওয়াল জামাত সহ সকল দরবার ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
মাওলানা সোলাইমান ফারুকী জানান, বৈষম্য ও বিচারহীনতার সংস্কৃতি ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যার এত বছর পার হলেও ফারুকী হত্যার বিচারের কোন অগ্রগতি হয়নি। এবার গাজীপুরের মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। পুলিশ কার ইন্ধনে এমন বৈষম্য মূলক আচরণ করছে আমরা জানি না। রইসের খুনিদের গ্রেপ্তার গড়িমসি করলে পরবর্তীতে যেকোনো পরিস্থিতিতে পুলিশ প্রশাসন দায়ী থাকবে।
অবরোধ সমাবেশ আহলে সুন্নত ওয়াল জামাত এর নেতাকর্মীরা জানান, সুন্নী জনতার প্রতি এত বৈষম্য কেন? মাওলানা রইস উদ্দিনকে মিথ্যা অপবাদে হত্যার পর এখনও কেন খুনিদের গ্রেপ্তার করা হলো না। ৫ আগষ্টের মত পরিস্থিতি করতে না চায়লে রইস হত্যার বিচার করুন।
