সাকিবুল হাছান
সোমবার (১৬ জুন) সকাল ১০টার দিকে রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরের পানিতে ডুবে সানজিদা আক্তার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা সাড়ে ১১ টায় তাকে মৃত ঘোষণা করেন।
সানজিদা আক্তারকে হাসপাতালে নিয়ে আসা মোহনা ইসলাম বলেন, সানজিদার বাসা পুরান ঢাকার চকবাজার এলাকায়। বাসায় গিয়ে তাকে পড়ান মোহনা। আজ সকালে তারা ফোনে যোগাযোগ করে একসাথে বাসা থেকে বের হন। মেয়েটির উদ্দেশ্য ছিল ইডেন কলেজের পুকুরে দুজনই সাঁতার শিখবেন। সে অনুযায়ী তিনি পুকুরের সিড়িতে দাঁড়িয়ে গোসল করার সময় পা পিছলে গভীর পানিতে ডুবে যায় সানজিদা। তখন মোহনার চিৎকারে আশপাশের শিক্ষার্থী ও কর্মচারীরা এসে পানি থেকে তাকে তুলেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসেন তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
