ঢাকা | বঙ্গাব্দ

মাদকাসক্তি : যুব সমাজের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে

  • আপলোড তারিখঃ 26-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2431923 জন
মাদকাসক্তি : যুব সমাজের ভবিষ্যৎ  কোথায় যাচ্ছে ছবির ক্যাপশন: .

সাদিয়া আফরিন


বর্তমানে যুবসমাজ অসংখ্য সমস্যায় জর্জরিত। তার মধ‍্যে গুরুত্বপূর্ণ ভয়াবহ সমস্যা  হচ্ছে মাদক। মাদকের কবলে ধ্বংসের  পথে  প্রজন্ম, বর্তমানে সমাজে যা ব‍্যধির মতো রূপ নিয়েছে। মাদকদ্রব‍্য মূলত ভেষজ দ্রব‍্য  যা গ্রহণে শারীরিক ও মানসিক  অবস্থার উপর  প্রভাব পড়ে, যা আসক্তি সৃষ্টি করে। মাদকদ্রব‍্য  ব‍্যবহারের উপর নির্ভশীলতা এবং  দ্রব‍্য গ্রহণের প্রবণতা ক্রমশ বাড়তে থাকে। ব‍্যক্তির এ অবস্থাকেই  বলা হয় মাদকাসক্তি। বর্তমানে গবেষকরা মাদকাশক্তিকে ব্রেনের  ডিসওর্ডার হিসেবে  চিহ্নিত করেছেন। যা মানুষের  চিন্তা প্রক্রিয়া ডোপামিন নিঃসরণের মাধ‍্যমে ভালোলাগা  নিজেকে  নিয়ন্ত্রণ করতে না পারার জন‍্য পরিবর্তন ঘটায়।


বিভিন্ন কারণে মানুষ  মাদকের প্রতি আসক্ত হতে পারে। ডিপ্রেশন, মানসিক চাপ, বিষন্নতা কমাতে মাদক গ্রহণ করে থাকে, যা সাময়িক ডোপামিন নিঃসরণ করলে ও ক্রমে ক্রমে ভয়াবহতার রূপ। বিশেষ করে যুবসমাজ মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে, তবে পেশাজীবী, শিক্ষক, রিক্সাচালক থেকে শুরু করে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস‍্য ও মাদকের প্রতি আকৃষ্ট  হচ্ছে। চাকরীতে ব‍্যর্থ ও দুশ্চিন্তা, হতাশা, সঙ্গদোষ, সামাজিক ও পারিবারিক  পরিবেশের কারণে  মাদক  সেবনের প্রতি আসক্ত হয়ে পড়ে। সময়ের  সাথে সাথে মস্তিষ্কের কোষে আফিম জাতীয় পদার্থের প্রতি টলারনেস বাড়ে। ফলে একই অনুভূতি পেতে মাদকের প্রয়োজন হয় বেশী যা থেকে জন্মায় আসক্তি।


মাদকদ্রব‍্য  নিয়ন্ত্রণ  অধিদপ্তর  পরিসংখ্যান অনুযায়ী  মাদকসেবীদের শতকরা ৬০•৭৮ ভাগ ই  এস•এস•সি  পাশ করা। ২০-৪০ বছরের মাদকসেবীদের  শতকরা ৮১•৩৭ ভাগ।  পরিসংখ্যান থেকে বুঝা যাচ্ছে, মাদকের ভয়াবহ আগ্রাসন তরুণ প্রজন্মকে নিঃশেষ করে দিচ্ছে। ক্ষুদ্র অপরাধ থেকে শুরু করে হোয়াইট কলার ক্রাইম পযর্ন্ত করে ফেলে মাদকসেবীরা। বেশীরভাগ বস্তিতে বাচ্চাদের মাদকাসক্তের সাথে বেড়ে ওঠতে দেখা যায়। একসময় বাচ্চারা ও জড়িয়ে পড়ে মাদকের চোরাচালান সহ  বিভিন্ন  অপরাধমূলক  কর্মকাণ্ডে, এছাড়া পারিবারিক,সামাজিক, ধর্মীয় মূল‍্যবোধের অভাব, বাবা -মায়ের মধ‍্যকার অমিল বিচ্ছিন্নতা, অবিভাবকদের বেখেয়াল, সন্তান কার সাথে মিশছে  তা খোঁজ না রাখা, সঙ্গদোষের কারণে মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের ভয়াবহতা মানসিক স্বাস্থ‍্য ও শারীরিক স্বাস্থ‍্য প্রতিষ্ঠানের দুর্নীতিকরণ, আর্থসামাজিক অবস্থার অবনমন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি  এবং অনেক সময় সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে হুমকি সরূপ হিসেবে কাজ করে।


মাদকের ভয়াল থেকে শিশু কিশোরদের বিরত রাখার জন‍্য সভা সেমিনার করা যেতে পারে, " সুস্থ সমাজ গড়ে তুলি মাদকের ব‍্যবহার প্রত‍্যাহার করি"  এই স্লোগানকে সামনে রেখে আমরা নিজেরা সচেতন হই এবং পরিবার ও যুবসমাজকে সচেতন করি।


সাদিয়া আফরিন

উদ্ভিদ বিজ্ঞান

ইডেন মহিলা কলেজ


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি