ঢাকা | বঙ্গাব্দ

৫ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংক

  • আপলোড তারিখঃ 01-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2424559 জন
৫ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংক ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক


রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম আগামী ৪ জুলাই (বৃহস্পতিবার) থেকে ৮ জুলাই (সোমবার) পর্যন্ত ৫ দিন সাময়িকভাবে বন্ধ থাকবে।


ব্যাংকের ডাটা সেন্টার স্থানান্তরের কাজ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রূপালী ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে এই সাময়িক কার্যক্রম বন্ধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডাটা সেন্টার নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে স্থানান্তরের লক্ষ্যে আগামী ৪ জুলাই ২০২৫ থেকে ৮ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে রূপালী ব্যাংক পিএলসি’র আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।


ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সম্মতি জ্ঞাপন করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি