ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট অব এক্সচেঞ্জ সই

  • আপলোড তারিখঃ 12-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2338005 জন
বাংলাদেশ-মালয়েশিয়ার মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট অব এক্সচেঞ্জ সই ছবির ক্যাপশন: সংগৃহীত

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পুত্রজায়ায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) এবং তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ (NoE) স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বৈঠকের পর মঙ্গলবার সকালে সমঝোতা স্মারক ও নোট অব এক্সচেঞ্জ সই হয়। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, কৌশলগত , শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেম নিয়ে তিনটি নোট অব এক্সচেঞ্জে স্বাক্ষর হয়েছে।


প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে নিজ কার্যালয়ে স্বাগত জানান। মালয়েশিয়ার কূটনীতিকদের সঙ্গেও পরিচয় করিয়ে দেন প্রধান মন্ত্রী।


অধ্যাপক ইউনূস গত সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌঁছান। বিমানবন্দরে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল তাকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেন।


এই সমঝোতা স্মারক এবং নোট অব এক্সচেঞ্জ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি