অনলাইন ডেস্ক
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।
বুধবার কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহণ করেন।
ইউকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, সামাজিক ব্যবসা বিস্তারে ড. ইউনূসের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই ডিগ্রি প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে স্বাগত জানান এবং লাল গালিচায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
