ঢাকা | বঙ্গাব্দ

রায়পুরে স্কুল মাঠে চাষাবাদ; খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

  • আপলোড তারিখঃ 24-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2297521 জন
রায়পুরে স্কুল মাঠে চাষাবাদ;  খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা ছবির ক্যাপশন: সংগৃহীত

‎এস.এম জাকির হোসাইন, ‎লক্ষ্মীপুর প্রতিনিধি 

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরকাচিয়া গ্রামে(শেখ পাড়া স্কুল ) দঃ পূঃ চরকাচিয়া এস, কে, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ও  চারপাশের জমি এবং পুরাতন পতিত ভবন এবং  নতুন ভবনের একাংশ স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা খোকন শেখ ও তার  পরিবার দখল করে আছেন এমন অভিযোগ পাওয়া যায়। 


‎তথ্য সংগ্রহে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের পুরাতন পতিত ভবনটিতে সয়াবিনের গুদাম ঘর করে রাখছেন বিএনপির ওয়ার্ড সভাপতি খোকন শেখ। শুধু এখানেই শেষ নয় বিদ্যালয়ের জমির একপাশ দিয়ে জোরপূর্বক খোকন শেখ নিজের বাড়িতে প্রবেশের সড়ক হিসেবে ব্যবহার করছেন। যদিও খোকন শেখ পরিবারের বাড়িতে প্রবেশের জন্য বিকল্প সড়কের ব্যবস্থা রয়েছে।  


‎অপরদিকে নতুন ভবনের নীচতলার ফাঁকা জায়গায় আওয়ামীলীগ নেতা  রুবেল শেখের দুটি হার্বস্টার মেশিন রেখে দখল করে আছেন।  শক্তিশালী মেশিন দুটি প্রতিদিন উঠানামা করায়  স্কুল ভবনটিতে ভূমিকম্পের মতো ভয়াবহ ঝাঁকুনিতে যেকোনো সময় স্কুল ভবনটি ধসে পড়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে।  



‎এবিষয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা জানান,  " বিদ্যালয়ের সূচনালগ্ন থেকে খোকন শেখের পরিবার স্কুলের অধিকাংশ জমিই দখল করে আছেন, পুরাতন  ক্লাস রুমগুলোও দখল করে গুদাম ঘর করে রাখছিল সয়াবিন  এবং চারপাশের জমি ও নতুন ভবনের নীচতলা দখল করে আছেন।  তার পরিবার আওয়ামীলীগ,  বিএনপির সকল দলের লোকজন থাকায় যখন যে দল ক্ষমতায় থাকে তখন সেই দলেরই প্রভাব খাটিয়ে স্কুলের জমি তাদের দখলে নেন। আইন কানুন,  বিচার শালিসি কোন কিছুর পরোয়া করে না শেখ পরিবার।  

‎স্কুলের জায়গা দখল এবং পুরাত ভবন গুদাম ঘর করে  দোষ করেছেন বলে  স্বীকার করে খোকন শেখ বলেন, "  আজই আমি বিদ্যালয় থেকে সয়াবিন,  মেশিন এবং বীজতলা সবকিছু সড়িয়ে নিবো ভবিষ্যতে আর এধরনের কর্মকাণ্ড কখনো করবো না। "

‎এবিষয়ে রায়পুর উপজেলা শিক্ষা অফিসার মাঈনুল ইসলাম বলেন, " আমি প্রধান শিক্ষক থেকে জেনে তদন্ত করে বিষয়টি  দেখবো। "


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি