ঢাকা | বঙ্গাব্দ

মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ

  • আপলোড তারিখঃ 27-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2291178 জন
মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছবির ক্যাপশন: সংগৃহীত

সাজলুর রহমান, মৌলভীবাজার 



মৌলভীবাজারের শহরের যানযট মুক্ত করার লক্ষ্যে ব্যাটারি চালিত অটোরিকশা শহরের প্রধান সড়কে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করেন, বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।


পুলিশ সুপার আরও বলেন, শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হলে ট্রাফিক আইন মেনে চলা জরুরি। আমরা চাই নাগরিকরা সচেতন হোক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুক। তিনি জানান, ধাপে ধাপে জেলার সব উপজেলার প্রধান সড়কগুলোতেও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে।


এছাড়া, রেজিস্ট্রেশনবিহীন/ON TEST সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী  ১ সেপ্টেম্বর থেকে জেলায় বিশেষ অভিযান পরিচালিত হবে।


 শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে ট্রাফিক আইন মেনে চলুন এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালন করুন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি