ঢাকা | বঙ্গাব্দ

সোনাগাজী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি-কাশেম, সম্পাদক-ফখরুল

  • আপলোড তারিখঃ 31-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2217366 জন
সোনাগাজী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি-কাশেম, সম্পাদক-ফখরুল ছবির ক্যাপশন: সংগৃহীত

মোঃ ছালাহ্ উদ্দিন,  ফেনী জেলা প্রতিনিধি :


বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (কামরুজ্জামান-জয়) সোনাগাজী উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন নির্বাচন শনিবার বিকালে আল হেলাল একাডেমি সোনাগাজী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলার ৩১ টি নিবন্ধিত প্রতিষ্ঠানের মনোনীত প্রতিনিধিদের ভোটে মোহাম্মদ আবুল কাশেম সভাপতি, মোঃ ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 


এছাড়া সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক, মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা সম্পাদক নজরুল ইসলাম প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। 


এছাড়া সহ সভাপতি হিসেবে মোহাম্মদ ইউনুছ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সহ-শিক্ষা সম্পাদক এইচ এম সাইফুল্লাহ, অর্থ সম্পাদক ফাতেমা ইয়াছমিন শিখা, প্রচার সম্পাদক আমির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মাছুমা আক্তার, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ নাছির উদ্দীন, ফারজানা আক্তার  কো-আপ নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। 


৫ জন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেন, তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, কমিশনার বেলায়েত হোসেন, শেখ আবদুল হান্নান, সালা উদ্দিন ও আজগর হোসাইন। 


নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (কামরুজ্জামান-জয়) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ রফিকুল ইসলাম রুনু ও কেন্দ্রীয় অর্থ সচিব মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি