ঢাকা | বঙ্গাব্দ

আত্মকর্মসংস্থানসহ মৌলিক অধিকারের দাবিতে কেরানীগঞ্জে বধিরদের অবস্থান কর্মসূচি

  • আপলোড তারিখঃ 08-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 416687 জন
আত্মকর্মসংস্থানসহ মৌলিক অধিকারের  দাবিতে কেরানীগঞ্জে বধিরদের অবস্থান কর্মসূচি ছবির ক্যাপশন: .

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা, ঢাকা :


আত্মকর্মসংস্থান ও মৌলিক অধিকারসহ সাত দফা দাবি নিশ্চিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান  করেছেন কেরানীগঞ্জের বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা। বুধবার দুপুর ১২টায়  কেরানীগঞ্জ উপজেলা শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করেন। 

কেরানীগঞ্জ বধির প্রতিবন্ধী উন্নয়ন সংঘ  ও জাতীয় বধির ঐক্য পরিষদের  যৌথ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

বধির সংঘের দাবিগুলো হলো, কেরানীগঞ্জে বধির সংগঠনের নামে একটি নিজস্ব কার্যালয় স্থাপনের জন্য স্থানীয় সরকারের খাস ভূমি বরাদ্দ,

ভবঘুরে ও দরিদ্র বধির সদস্যদের পুনর্বাসন, আর্থিক সহায়তা ও আবাসন নির্মাণ, সকল বধিরের জন্য সামাজিক পূর্ণ নিরাপত্তা ও আইনগত সেবার নিশ্চয়তা , ত্রাণ ও খাদ্য মন্ত্রণালয় থেকে বধিদের জন্য  সামগ্রী বিতরণ, ভিজিএফ কার্ড ইস্যু ও জিআর চাল বরাদ্দ, বধিরদের যাতায়াতের সুবিধার্থে লোকাল গণপরিবহনে হাফ ভাড়ার ব্যবস্থা, ক্ষুদ্র কুটির শিল্প স্থাপনের জন্য তফসিলি ব্যাংক থেকে সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান,জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকায় আসন্ন মহাসমাবেশে ১৫ দফা দাবি আদায়ে স্মারকলিপি প্রদানের প্রতি সমর্থন ও অংশগ্রহণকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

কেরানীগঞ্জ বধির প্রতিবন্ধী উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম টিপু বলেন, কেরানীগঞ্জে অসংখ্য শ্রবণপ্রতিবন্ধী মানুষ বসবাস করলেও রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই জনগোষ্ঠীর আর্থ–সামাজিক উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে আমরা ৭ দফা দাবি উত্থাপন করেছি।

অবস্থান কর্মসূচি শেষে সংগঠনের পক্ষ থেকে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দাবিগুলো সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর আশ্বাস দেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি