ঢাকা | বঙ্গাব্দ

পর্যটন নগরী কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 15-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 370918 জন
পর্যটন নগরী কক্সবাজারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স-এর বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: সংগৃহীত


বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর বার্ষিক সম্মেলন ২০২৫ সফলভাবে ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সী প্যালেস-এ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম।


অনুষ্ঠানে সারাদেশ থেকে ৬শ'র অধিক ব্যবসায়িকভাবে সফল উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক এবং এফবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট মোঃ জসিমউদ্দিন; যিনি একাধারে সার্ক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর বর্তমান প্রেসিডেন্ট, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান এবং বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্টিজ-এর ভাইস চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ আমিন হেলালী, পরিচালকবৃন্দ এবং শেয়ারহোল্ডারগণ।


স্বাগত বক্তব্যে মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম বলেন, "পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা ও উন্নয়ন কর্মীদের নিরলস পরিশ্রমের ফলে কোম্পানি ধারাবাহিক সাফল্যের পথে অগ্রসর হচ্ছে।"


প্রধান অতিথি জসিম উদ্দিন কোম্পানির স্বাচ্ছতা, জবাবদিহিতা, তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ ও কমপ্লায়েন্স মেনে ব্যবসা পরিচালনার প্রশংসা করেন। চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বলেন, "সততা, একাগ্রতা ও টিমওয়ার্কের মাধ্যমে আগামী চার বছরের মধ্যে বে ইসলামি লাইফকে দেশের সেরা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।"


সম্মেলনে শরিআহ সুপারভাইজরি বোর্ডের ভাইস চেয়ারম্যান মুফতি শাহ মোহাম্মদ ওয়ালী উল্যাহ আগত উন্নয়ন কর্মকর্তাদের সম্মুখে কোম্পানির শরি'আহ ফ্রেমওয়ার্ক তুলে ধরেন।


সম্মেলনে ২০২৪ সালের ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে বিচ্ছিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয় এবং ২০২৫ সালের ৪র্থ প্রান্তিকের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল উপস্থাপন করা হয়


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি