ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

  • আপলোড তারিখঃ 22-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 350542 জন
জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ ছবির ক্যাপশন: .
মো. খাইরুজ্জামান সজিব, বিশেষ প্রতিনিধি, ঢাকা 

জাতীয় সড়ক নিরাপদ দিবস আজ। প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় নিরাপদ সড়ক দিবস ৯ম বারের উদযাপন করা হবে। এ বছর এ দিবসের প্রতিপাদ্য ' মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,  কমবে জীবন ও সম্পদের ক্ষতি। এই দিবসটি উপলক্ষে সরকারসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ১০ টায় সড়ক ভবনের মূল গেইটের হাতিরঝিল থেকে এক রালী ও শোভাযাত্রা শেষে। সকাল -১১ টায় সড়কও জনপদ অধিদপ্তর, তেজগাঁও,ঢাকার সড়ক ভবনের  অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিদ্যুৎ জ্বালানীও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা  মুহাম্মদ ফাওজুল কবির খান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন বিআরটিএ এ চেয়ারম্যান অতিরিক্ত সচিব আবু সাদ মমতাজ উদ্দিন আহমেদ, বিআরটিএ সদর দপ্তরের পরিচালক এ্যানফোর্সমেন্ট অতিরিক্ত দায়িত্ব পরিচালক প্রশাসন  (যুগ্ন সচিব) নাজনীন হোসেন, পরিচালক ইঞ্জিনিয়ারিং মোহাম্মদ শহীদুল্লাহ, বিআরটিএ ঢাকা বিভাগীয় পরিচালক মোঃ শফিকুজ্জামান ভুঁইয়া, উপ- পরিচালক স্বদেশ কুমার দাস,ঢাকা মেট্রা-১ এর সহকারী পরিচালক   ইঞ্জিনিয়ার ড্রাইভিং  মোঃ জিয়াউর রহমান, আরো অনেকে প্রমুখ। 

২০১৭ সালে মন্ত্রিসভার  বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত  অনুমোদন দেওয়া হয়। 
সেই থেকে প্রতি বছর দিবসটি উপলক্ষে সরকারি কর্মসূচির পাশাপাশি নিসচাসহ বিভিন্ন  সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে। 
প্রায় তিনদশক আগে এই দিনে বান্দরবানে শুটিংয়ে থাকা স্বামী ইলিয়াছ কাঞ্চনের কাছে যাওয়া পথে চট্রগ্রামের অদূরে চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত হন জাহানারা কাঞ্চন।  সেই থেকে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে এসেছেন ইলিয়াছ কাঞ্চন। 
পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এই স্লোগান নিয়ে তিনি গড়ে তোলেন সামাজিক সংগঠন- নিরাপদ সড়ক চাই নিসচা)।

নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি