নূর মোহাম্মদ, জামালপুর প্রতিনিধি
ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কঠোর মনিটরিং শুরু করেছে জামালপুর সদর উপজেলা প্রশাসন। “ভূমি সেবা জনগণের দোরগোড়ায়”এই স্লোগান বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তারা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছেন।
জামালপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার বলেন,ভূমি অফিসে আসা প্রতিটি নাগরিক যেন সম্মানের সঙ্গে সেবা পান,সেটি আমাদের অঙ্গীকার। কোনো কর্মকর্তা-কর্মচারীর গাফিলতি বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন,আমরা চাই মানুষ ঘরে বসেই অনলাইনে নামজারি,খাজনা পরিশোধ,মিউটেশন ও রেকর্ড সংক্রান্ত সেবা নিতে পারেন। এজন্য ডিজিটাল ভূমি সেবাকে শতভাগ বাস্তবায়ন করতে নিরলস কাজ করছি।
বর্তমানে ভূমি সেবা ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসে নামজারি আবেদন,খাজনা পরিশোধ,ভূমি উন্নয়ন কর রসিদ প্রিন্টসহ প্রয়োজনীয় সব তথ্য জানতে পারছেন। এখন থেকে কোনো সেবার জন্য দালালের কাছে যাওয়ার প্রয়োজন নেই। মানুষ সরাসরি অনলাইনে বা অফিসে এসে আবেদন করলেই নির্দিষ্ট সময়ের মধ্যে সেবা পাবেন। তিনি আরো বলেন,ভূমি অফিসে দালাল-মুক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। সকল কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে, এবং প্রতিটি আবেদনের অগ্রগতি অনলাইনে ট্র্যাক করা সম্ভব হচ্ছে।
স্থানীয় সেবা গ্রহীতারা জানান,বিগত সময়ে ভূমি অফিসে নানা ভোগান্তি ছিল,এখন অনেকটাই পরিবর্তন এসেছে। নামজারি, খাজনা ও অন্যান্য কাজ দ্রুত সম্পন্ন হচ্ছে। অনেকে বলেন,এখন দালাল ছাড়া সরাসরি কাজ করা যায় এটা বড় পরিবর্তন।”
প্রশাসনের কর্মকর্তারা বলেন,ভূমি সেবা এখন আর কোনো সুবিধা নয়, এটি নাগরিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতেই প্রশাসন কঠোর অবস্থানে। সাধারণ নাগরিকের সেবায় গাফিলতি তে জিরো টলারেন্স ঘোষণা দালাল-মুক্ত ও স্বচ্ছ ভূমি অফিস নিশ্চিতকরণ অনলাইন খাজনা, নামজারি,রেকর্ড যাচাই সব সেবা এক প্ল্যাটফর্মে এসিল্যান্ড তানভীর হায়দারের নেতৃত্বে পরিবর্তনের ধারা।
