ঢাকা | বঙ্গাব্দ

আগামীতে মুসলমানরা একজন মুসলমান প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে ইসলামের বিজয় সুনিশ্চিত করবে–অধ্যাপক শাহিনুর ইসলাম

  • আপলোড তারিখঃ 31-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 326560 জন
আগামীতে মুসলমানরা একজন মুসলমান প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে ইসলামের বিজয় সুনিশ্চিত করবে–অধ্যাপক  শাহিনুর ইসলাম ছবির ক্যাপশন: .

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা, ঢাকা :


​ঢাকার কেরানীগঞ্জ বাংলাদেশ  জামায়াতে ইসলামী উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানা (পিএস)  ইউনিট ইকরায়ার যমুনা কনভেনশন সেন্টারে  শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি এবং জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনায় কেরানীগঞ্জের  বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন । শিক্ষামূলক অনুষ্ঠানে ইসলামের  বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। 


​উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় শূরা সদস্য ও ঢাকা জেলা শাখার আমীর মাওলানা দেলোয়ার হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন,  জাতীয় পাঠ্যক্রমে নৈতিক ও চারিত্রিক মূল্যবোধ অন্তর্ভুক্ত করার উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষকদেরকে পরবর্তী প্রজন্মের নেতৃত্বের জন্য আদর্শ হিসেবে কাজ করার আহ্বান জানান। শিক্ষাসমাজকে এমন একটি শিক্ষাব্যবস্থা তৈরির দিকে নিতে হবে যাতে করে একইসাথে মেধাভিত্তিক ও নৈতিকভাবে সুসংগঠিত করা যায়। 


​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা জেলা নায়েবে আমীর এবং ঢাকা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহীনুর ইসলাম। তিনি বলেন,  আগামীতে মুসলমানরা একজন মুসলমান প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমে ইসলামের বিজয় সুনিশ্চিত করবে। 


শিক্ষকদের ক্ষমতায়নের জন্য রাজনৈতিক ও সামাজিক সমর্থনের প্রয়োজন।  যাতে তারা কোনো বাঁধা ছাড়াই তাদের দায়িত্ব পালন করতে পারেন। শিক্ষক এবং শিক্ষা বিদরা পারেন সমাজে দুর্নীতি, মাদকাসক্ত, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। আমরা আপনাদের কাছে ইসলামের সঠিক জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পৌঁছে দেয়ার জন্য আহ্বান জানাচ্ছি। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল তৌহিদ সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশন, প্রফেসর ড. শাহ আব্দুর রহীম, মাও: মুবিনুর রহমান জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য, মো:কবিরুজ্জামান জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য, ডা: এমদাদুল ইসলাম থানা আমীর কেরানীগঞ্জ মডেল পুর্ব, মো: ইলিয়াস আমীর কেরানীগঞ্জ দক্ষিন, মো: লুৎফর রহমান, নায়েবে আমীর পেশাজীবী  ঢাকা জেলা প্রমুখ ও নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি