শেখ সুমন , বিশেষ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে মদনপুর এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় মদনপুর এলাকাবাসীরা উপস্থিত থেকে এমপি প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়। এসময় এমপি প্রার্থী আলহাজ্ব মাকসুদ হোসেন নারায়ণগঞ্জ ৫ আসনের জনসাধারণের উদ্যােশ্য বলেন, আপনাদের সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রইলো আপনারা কষ্ট করে এসেছেন আমাদের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের আমি যে নির্বাচন করতে যাচ্ছি জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনটা অন্য কোন নির্বাচনের মত নয়।
আপনার আমার ইউনিয়ন নির্বাচন করেছেন এবং দেখেছেন। কেন্ডিটেডের পক্ষ নিয়ে কিন্তু এই নির্বাচনটা অনেক বড় মাপের নির্বাচন আপনাদের এই এলাকা অনেক বড় এবং নির্বাচনটাও অনেক বড়। আমি যদি এই নির্বাচনে জয়ি হতে পারি নির্বাচনের মধ্যমে আমি সংসদে পৌছাতে পারবো। আমি জনগণের জন্য কাজ করেছি বিদায় জনগন আমাকে গত ইউনিয়ন নির্বাচন গুলোতে নির্বাচিত করেছিলেন। আমি আমনাদের ভালোবাসায় বন্দর উপজেলা নির্বাচনেও জয়যুক্ত হয়েছিলাম আপনাদের ভোটের মাধ্যমেই। আপনারা দেখেছেন বন্দর উপজেলা নির্বাচনে আমাকে বিশ্বাস করে জনসাধারণ নির্বাচিত করেছিলেন।
এই নির্বাচনটাও অনেক বড় মাপের কোন হুমকি দমকি নেই কিন্তু সামনে হতে পারে কিন্ত কোন হুমকি দমকি দিয়ে কোন কিছু হবে না কারন এটা হলো গনতান্ত্রিক দেশ নির্বাচনের মাধ্যে মানুষ তাদের প্রতিনিধি নিযুক্ত করবেন এবং এর মধ্যে দিয়ে তারা এলাকার উন্নয়নমূলক কাজ কর্ম গুলো করবেন।
