ঢাকা | বঙ্গাব্দ

জামালপুরে নতুন জেলা প্রশাসক ইউছুপ আলীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 19-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 275783 জন
জামালপুরে নতুন জেলা প্রশাসক ইউছুপ আলীর  সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

নূর মোহাম্মদ, জামালপুর


জামালপুরের নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ ইউছুপ আলীর সাথে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।


সভায় জেলা প্রশাসক মুহাম্মদ ইউছুপ আলী বলেন, “জামালপুরকে একটি সেবা-সংগঠিত, দুর্নীতিমুক্ত ও উন্নয়নবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। জনসেবার স্বচ্ছতা নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতা কামনা করেন।


মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি,অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক, জেলা তথ্য কর্মকর্তা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক জানান, জনদুর্ভোগ কমানো, সেবার মান বাড়ানো, পরিবেশ-সংরক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রমে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হবে।


এসময় সাংবাদিকরা বিভিন্ন সমস্যা, অনিয়ম ও উন্নয়ন-সঙ্কট তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান। জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনার নির্দেশ দেন।

এসময় মানবজমিন পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত সাংবাদিক মিলনের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, প্রশাসন ও গণমাধ্যমের যৌথ প্রচেষ্টায় জামালপুর জেলা আরও এগিয়ে যাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি