নিজস্ব প্রতিবেদক
আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (Army IBA), সাভার – সৃজনশীলতা, শিল্পচর্চা ও শিক্ষার্থীদের প্রতিভা তুলে ধরার লক্ষ্যে Army IBA Film & amp; Photography Society (FPS) প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে এক অনন্য ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগিতা—“Amefix IT Presents MONOSCURA Photography Exhibition & Contest”।
প্রদর্শনী ও পুরো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে, আর্মি আইবিএ ক্যাম্পাস, সাভারে। & quot;Lights. Lens. Legacy." এই ট্যাগলাইনে আয়োজন করা Monoscura এর মূল উদ্দেশ্য Army IBA–তে ফটোগ্রাফি চর্চাকে আরও এগিয়ে নেওয়া এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা, ভিজ্যুয়াল স্টোরিটেলিং ও শিল্পবোধকে উৎসাহিত করা।
এই আয়োজন শুধুমাত্র একটি প্রদর্শনী নয়—Army IBA FPS এর উদ্যোগে এটি হতে যাচ্ছে শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে শেখা, অভিজ্ঞতা ও সৃজনশীল অভিব্যক্তির সুযোগ তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ফটোগ্রাফির ক্রমবর্ধমান আগ্রহ এবং নতুন প্রজন্মের সৃজনশীল মনোভাবকে আরও শক্তিশালী করতেই এই আয়োজনের সূচনা।
এবারের আয়োজনের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান Amefix IT. অংশগ্রহণের নিয়মাবলি
● এ প্রদর্শনী ও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে শুধুমাত্র Army IBA–এর সকল বর্তমান শিক্ষার্থী।
● অংশগ্রহণকারীরা শুধুমাত্র ১টি ছবি জমা দিতে পারবেন।
● ক্যাটাগরি: Single Photo
● থিম: Open (স্বাধীন বিষয়)
● ছবি তোলা যাবে DSLR, মোবাইল বা যেকোনো ডিজিটাল ক্যামেরায়।
Army IBA FPS বিশ্বাস করে, প্রতিটি লেন্সের পেছনে রয়েছে একটি গল্প, একটি আবেগ এবং একটি দৃষ্টিভঙ্গি—আর Monoscura–ই সেই গল্পগুলো সামনে আনবে।
