অনলাইন ডেস্ক
বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। একই তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভারতের কলকাতা।
রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৪২ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার বায়ুদূষণ স্কোর ২৯৭, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে। অন্যদিকে, কলকাতার স্কোর ২০৮, যা একইভাবে খুবই অস্বাস্থ্যকর বায়ুর মান নির্দেশ করে।
দূষণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চীনের হেংঝু এবং চতুর্থ স্থানে আছে পাকিস্তানের লাহোর।
এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) অনুযায়ী—
০–৫০ : ভালো
৫১–১০০ : মাঝারি বা সহনীয়
১০১–১৫০ : সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০ : অস্বাস্থ্যকর
২০১–৩০০ : খুবই অস্বাস্থ্যকর
৩০১-এর বেশি : দুর্যোগপূর্ণ
বিশেষজ্ঞদের মতে, খুবই অস্বাস্থ্যকর বায়ু শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে আক্রান্ত ব্যক্তিদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
