ঢাকা | বঙ্গাব্দ

কেরানীগঞ্জে জামায়াতের নির্বাচনী পথসভা

  • আপলোড তারিখঃ 07-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 50667 জন
কেরানীগঞ্জে জামায়াতের নির্বাচনী পথসভা ছবির ক্যাপশন: .

বিশেষ সংবাদদাতা :


ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মো. দেলোয়ার হোসেন।


পথসভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ–৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মো. দেলোয়ার হোসেন বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে দেশ সেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যায়-অত্যাচারমুক্ত সমাজ গড়ে তোলা হবে।


তিনি আরও বলেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও চাঁদাবাজির রাজনীতি শুরু হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে জামায়াতকে ঐক্যবদ্ধভাবে সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।


সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শাহিনুর ইসলাম বলেন, জামায়াত ক্ষমতায় গেলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর ভূমিকা রাখা হবে। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচিত হলে কেরানীগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।


পথসভায় আরও বক্তব্য দেন ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য ও কেরানীগঞ্জ–৩ আসনের নির্বাচনী কমিটির প্রধান অ্যাডভোকেট আতাউর রহমান, বসুন্ধরা থানার জামায়াত আমির অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, দক্ষিণ থানা জামায়াতের আমির মোহাম্মদ ইলিয়াস হোসেনসহ দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন পর্যায়ের নেতারা।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি