ঢাকা | বঙ্গাব্দ

বিশ্বকাপে টিকে থাকতে আজ পাকিস্তানের ‘বাঁচামরার’ ম্যাচ

  • আপলোড তারিখঃ 18-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 20343 জন
বিশ্বকাপে টিকে থাকতে আজ পাকিস্তানের ‘বাঁচামরার’ ম্যাচ ছবির ক্যাপশন: সংগৃহীত

খেলা ডেস্ক 


চলমান বিশ্বকাপে সুপার এইটে ওঠার লক্ষ্যে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে পাকিস্তান ক্রিকেট দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নামিবিয়া ক্রিকেট দল। সমীকরণ সহজএই ম্যাচে জয় পেলেই পরবর্তী পর্ব নিশ্চিত করবে পাকিস্তান।


ক্রিকেট ইতিহাসেআহত বাঘহিসেবে পরিচিত পাকিস্তানের লড়াকু মানসিকতার উদাহরণ রয়েছে আগেও। ১৯৯২ সালের বিশ্বকাপে কঠিন পরিস্থিতিতে পড়েও অধিনায়ক ইমরান খান দলের খেলোয়াড়দের উজ্জীবিত করেছিলেন। পরে টানা জয় তুলে নিয়ে শিরোপা জিতে নেয় পাকিস্তান। তবে বর্তমান দল সেই পুরোনো ধার ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে সংশয়ে সমর্থক বিশ্লেষকেরা।


সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্সও আশাব্যঞ্জক নয়। ব্যাট হাতে ধারাবাহিকতা দেখাতে পারছেন না বাবর আজম, আর বল হাতে আগের মতো প্রভাব ফেলতে পারছেন না শাহিন শাহ আফ্রিদি। ব্যাটিং-বোলিংদুই বিভাগেই ছন্দহীনতায় ভুগছে দলটি।


্যাঙ্কিং সামগ্রিক শক্তিমত্তায় নামিবিয়ার তুলনায় অনেক এগিয়ে পাকিস্তান। টি-টোয়েন্টি ব্যাটিং বোলিং ্যাঙ্কিংয়েও পাকিস্তানের একাধিক খেলোয়াড় শীর্ষ অবস্থানে থাকলেও মাঠের পারফরম্যান্সে সেই প্রভাব দেখা যাচ্ছে না। এবারের আসরে প্রথম দুই ম্যাচে জয় পেলেও তাদের পারফরম্যান্স ছিল অনিয়মিত। নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত জয় এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে সীমিত সাফল্যের পর ভারতের কাছে বড় ব্যবধানে হার আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিয়েছে দলকে।


দলের কোচিং স্টাফ খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছেন। অফ স্পিনার উসমান তারিক জানিয়েছেন, আগের ম্যাচগুলোর ভুল বিশ্লেষণ করে দল নতুন উদ্যমে প্রস্তুতি নিয়েছে এবং আত্মবিশ্বাস ফিরে পাওয়ার আশা করছে।


আজকের ম্যাচেই বোঝা যাবে, চাপের মুখে পাকিস্তান আবারও ঘুরে দাঁড়াতে পারে কি না।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি