আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
দায়িত্ব গ্রহণের পর টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। পরে সশস্ত্র বাহিনীর তিন প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, সকালে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সামগ্রিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় কার্যক্রম নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম (অব.)।
এর আগে সকালে সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রীর সচিবালয়ে নিয়মিত উপস্থিতি প্রশাসনিক কার্যক্রমে গতি আনার বার্তা দিচ্ছে বলে মনে করছেন
