ঢাকা | বঙ্গাব্দ

কেরানীগঞ্জে রমজান উপলক্ষে তিন হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপলোড তারিখঃ 20-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16158 জন
কেরানীগঞ্জে রমজান উপলক্ষে তিন হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: .

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :


পবিত্র রমজান মাসে কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে ভিন্নধর্মী এক আয়োজনের মধ্য দিয়ে তিন হাজার অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। উদ্যোগটি নেয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নামাজ ঘর মানবসেবা সংস্থা’।


আয়োজকেরা জানান, প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, মুড়ি ও আটাসহ প্রয়োজনীয় পণ্যসামগ্রী দেওয়া হয়। সকাল থেকেই নির্ধারিত স্থানে উপকারভোগীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। স্বেচ্ছাসেবকেরা তালিকা যাচাই করে পর্যায়ক্রমে সবার হাতে সহায়তার প্যাকেট তুলে দেন।


কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন নিপুণ রায় চৌধুরী, ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিনি বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। সমাজের সামর্থ্যবান মানুষের উচিত এই সময়ে অসহায়দের পাশে দাঁড়ানো। মানবিক এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।


সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গত এক যুগ ধরে তারা নিয়মিতভাবে অসহায়, বয়স্ক ও বিধবা নারীদের মধ্যে খাদ্যসহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকেরা।


স্থানীয়দের মতে, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে এ ধরনের সহায়তা অনেক পরিবারের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি