ঢাকা | বঙ্গাব্দ

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাতিল হাজারো ফ্লাইট

  • আপলোড তারিখঃ 24-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5472 জন
ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাতিল হাজারো ফ্লাইট ছবির ক্যাপশন: সংগৃহীত

অনলাইন ডেস্ক 


প্রবল শীতকালীন ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রএর পূর্ব উপকূল। রেকর্ড পরিমাণ তুষারপাতের কারণে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং লাখো মানুষ পড়েছে ভোগান্তিতে।


বার্তা সংস্থা বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার আঘাত হানা এই শক্তিশালী ঝড়ে রোড আইল্যান্ড ম্যাসাচুসেটসএর বিভিন্ন এলাকায় প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেন্টিমিটার) তুষারপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সেন্ট্রাল পার্ক এলাকায় ১৯ ইঞ্চির বেশি তুষার জমেছে।


কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র তুষারপাতের কারণে নিউইয়র্ক চলাচলের পরিস্থিতি প্রায় অচল হয়ে পড়েছে। ঝড়ের প্রভাবে পূর্ব উপকূলজুড়ে লাখের বেশি বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ জার্সি ম্যাসাচুসেটস।


শীতকালীন ঝড়ের সতর্কতা নর্থ ক্যারোলাইনা থেকে মেইন পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। একই সঙ্গে পূর্ব কানাডা কিছু এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে।


আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পূর্ব উপকূলের কয়েকটি অঞ্চলে আরও থেকে ফুট তুষারপাত হতে পারে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট অঙ্গরাজ্য রোড আইল্যান্ডে এই ঝড়কে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ তুষারঝড় হিসেবে উল্লেখ করা হচ্ছে।


পরিস্থিতি মোকাবিলায় রোড আইল্যান্ড পার্শ্ববর্তী কানেকটিকাট অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই পদক্ষেপ নিয়েছেন ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলি। কর্তৃপক্ষ জনগণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি