ঢাকা | বঙ্গাব্দ

ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, ৭ আরোহীর মৃত্যুর আশঙ্কা

  • আপলোড তারিখঃ 24-02-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 5445 জন
ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, ৭ আরোহীর মৃত্যুর আশঙ্কা ছবির ক্যাপশন: সংগৃহীত

অনলাইন ডেস্ক 


ভারতএর ঝাড়খণ্ড রাজ্যের চাতরা জেলায় সাতজন আরোহী নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানে থাকা সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ (DGCA)


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ‘রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেডপরিচালিত বিচক্র্যাফট সি৯০ মডেলের বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ২৩ মিনিট পর এটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।


ডিজিসিএ জানায়, কলকাতার সঙ্গে যোগাযোগের পর সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে বারাণসী থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে জানা যায়, চাতরা জেলার দুর্গম এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।


বিমানটিতে মোট সাতজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে দুইজন পাইলট, একজন চিকিৎসক, একজন প্যারামেডিক, একজন রোগী এবং রোগীর দুইজন স্বজন ছিলেন। ৪১ বছর বয়সী ওই রোগী গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিল্লি নেওয়া হচ্ছিল।


দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (AAIB) একটি তদন্ত দল পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি