ঢাকা | বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপলোড তারিখঃ 19-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2782347 জন
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ছবির ক্যাপশন: ......................................
গত ১৬ ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে জাতীয় দৈনিক আজকের পত্রিকায় ও অনলাইন সংস্করণে "বাদাম বিক্রেতা থেকে কোটিপতি ঠিকাদার মান্নান" এবং ১৮ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে মানবজমিন পত্রিকায় ও অনলাইন সংস্করণে "এলজিইডি'র মাফিয়া ঠিকাদার মান্নানের সম্পদের পাহাড়" শিরোনামে প্রকাশিত মনগড়া ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। প্রতিবেদক অন্যের প্ররোচনায় প্রভাবিত হয়ে এবং ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে এমন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে। আমি মোঃ আব্দুল মান্নান প্রায় ২৯ বছর যাবৎ ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত। আমি ও আমার পরিবারের জীবন চলার জন্য যতটুকু অর্থ ও সম্পদ প্রয়োজন,সেটুকু সৎ পথে কষ্ট ও পরিশ্রম করে উপার্জন করেছি। প্রতিবেদকসহ উল্লেখিত পত্রিকার সম্পাদক যে সংবাদটি প্রকাশ করেছে,সেখানে বলা হয়েছে আমি গাড়ী,বাড়ি,ফ্ল্যাটসহ আরও অনেক কিছুর মালিক। যেটা সম্পুর্ণ মিথ্যা। তাছাড়া উক্ত সংবাদটিতে আমার রাজনীতির সাথে জড়িত থাকা ও রাজনৈতিক নেতাদের সহোযোগিতা নেওয়ার কথা লিখা হয়েছে,যা সবগুলোই অসত্য ও ভিত্তিহীন। আমি কখনোই কোন রাজনৈতিক দলের কিংবা রাজনীতির সাথে জড়িত ছিলাম না। বর্তমানে এলজিইডিসহ বিভিন্ন সরকারি দপ্তরে অনলাইনের মাধ্যমে নিয়ম মেনেই কেবল কাজ পাওয়ার সুযোগ রয়েছে। সেহেতু টেন্ডারবাজি ও উর্ধতন কর্মকর্তাকে ম্যানেজ করে কাজ পাওয়ার কোন সুযোগ নাই। একটা সরকারি কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা বারবার পরিদর্শন করেন। সেখানে কাজে অনিয়ম করার কোন প্রকার সুযোগ নেই। এমন উদ্ভট ও মিথ্যা তথ্য দিয়ে মনগড়া সংবাদ প্রকাশে আমার নিজের এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এই সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।

মো. আব্দুল মান্নান,চাঁপাইনবাবগঞ্জ

নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি