ঢাকা | বঙ্গাব্দ

স্মৃতির কাপ্তাই মিলনমেলা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ 21-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2786814 জন
স্মৃতির কাপ্তাই মিলনমেলা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: ......................................
নিজস্ব প্রতিবেদক >>

স্মৃতির কাপ্তাই মিলনমেলা অনুষ্ঠিত-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকাস্থ বিজয় সরণি নব থিয়েটার হলে দিনব্যাপী জমকালো ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।  এম. জিল্লুর রহমান (কন্সালটেন্ট বিশ্বব্যাংক)-এর উপস্থাপনায় সকাল ১০:৩০ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয় এবং তিনটি পর্বে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠানটি বিকেল ৫ টায় সুসম্পন্ন করা হয়।

এতে ঢাকাস্থ কাপ্তাই বসবাসকারী কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৮৬ হতে ২০০৫ ব্যাচের প্রায় তিন শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৭ জন প্রধান শিক্ষক এবং বর্তমান প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন। 

মধ্যাহ্নভোজের পরে সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অসাধারণ বক্তব্যে কাপ্তাইয়ের স্মৃতি রোমন্থন করেন। 
অনুষ্ঠান শেষে স্যারদের প্রতি বিশেষ সম্মান স্বরুপ ক্রেস্ট ও বই তুলে দেয়া হয়। এবং র‍্যাফল ড্র’র মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি