ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

টানা বৃষ্টি ও যানবাহন বিকল হওয়ার ফলে যানজটের সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা
  • আপলোড তারিখঃ 03-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2773993 জন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

বাস ডেস্ক >>


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টি ও যানবাহন বিকল হওয়ার ফলে যানজটের সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এতে চরম আকার ধারণ করেছে যাত্রী দুর্ভোগ। 


বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, তীব্র যানজটের কারণে যাত্রীরা যথাসময়ে গন্তব্যস্থলে যেতে পারছেন না। সেই সঙ্গে যানবাহনগুলোকে দীর্ঘক্ষণ এক স্থানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেকেই বৃষ্টিতে ভিজে পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছেন। সড়ক দিয়ে যাতায়াতকালে যানজটে আটকে পড়া এক চাকরিজীবী বলেন, ‘অফিসে যাওয়ার জন্য শনির আখড়া থেকে সকাল ৭টায় গাড়িতে উঠেছি। কোনোমতে কাঁচপুর ব্রিজ পর্যন্ত আসতে পারলেও আর যাওয়া সম্ভব হয়নি। আজ অফিস মিস হয়ে গেল।’


কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে  যানজট বিকল হয়ে পড়েছে। যানজটে নিরসনে কাজ চলছে। আশা করছি, খুব দ্রুত যানজট কমে আসবে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি