ঢাকা | বঙ্গাব্দ

এক ইলিশের দাম ৬ হাজার ৮৪০ টাকা!

  • আপলোড তারিখঃ 08-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2768009 জন
এক ইলিশের দাম ৬ হাজার ৮৪০ টাকা! ছবির ক্যাপশন: ......................

মাইনুদ্দিন আল আতিক, কলাপাড়া

পটুয়াখালীর কুয়াকাটায় ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে আলমাস নামে এক জেলের জালে ধরা পড়ে মাছটি। পরে স্থানীয় মাছ বাজারের মনি ফিস আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে যান তিনি। সেখানে নিলামে ওঠানো হলে মো. হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশটি ক্রয় করেন। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। জেলে আলমাস বলেন, ‘সাগরে এখন আর আগের মতো মাছ নেই। আমরা বরাবরের মতো হাইর নামক স্থানে জাল ফেললে এই বড় ইলিশটি ধরা পড়ে। বড় মাছের দাম কিছুটা বেশি। বড় সাইজের মাছ পেলে বিক্রি করে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকা যায়।’ মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামী বলেন, ‘এতো বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে মণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের এই মাছটি ৬ হাজার ৮৪০ টাকা দামে বিক্রি হয়।’ এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এটি আসলেই ভালো খবর। এ সাইজের ইলিশ মূলতঃ গভীর সমুদ্রে থাকে। সমুদ্রে চর পড়ে যাওয়ায় আজকাল এতো বড় মাছ খুব একটা ধরা পড়ে না। তাই সমুদ্র মোহনা খনন ও জালের প্রশস্ততা বাড়ালে এ মাছ বেশি ধরা পড়বে।’


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি