ঢাকা | বঙ্গাব্দ

এবার নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

  • আপলোড তারিখঃ 11-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2738535 জন
এবার নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ছবির ক্যাপশন: ......................

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে ক্রোনী গ্রুপের দুইটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করেন। তবে সেখানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১টায় ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ করেন।জানা যায়, শ্রমিকদের একটি অংশ বিসিক শিল্পাঞ্চলের ভেতর কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়। বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নারায়ণগঞ্জ বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানা আছে। শ্রমিক অসন্তোষের মুখে অধিকাংশ কারখানা লাঞ্চের আগেই ছুটি দেওয়া হয়েছে। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে শত শত শ্রমিককে কয়েক মাসের বকেয়া বেতন না দিয়ে চাকুরিচ্যুত করা হয়। এই শ্রমিকরা বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে বেতন না পাওয়ায় আজ সকালে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেন। এর আগেও এই কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে ক্রোনী গ্রুপের কারখানা দুটিতে বেতন পরিশোধ নিয়ে শ্রমিক অসন্তোষ চলছে। গত এপ্রিলে বকেয়া বেতনের দাবিতে ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স শ্রমিকরা বিক্ষোভ করেন। সে সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হন।এদিকে বকেয়া বেতনের দাবিতে টানা তৃতীয় দিনের মতো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় টি এন জেড গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। তিনদিন ধরে চলা অবরোধ নিরসনে পুলিশ, প্রশাসন, সেনাবাহিনীসহ সরকারের বিভিন্ন সংস্থা বারবার চেষ্টা করেও এর সমাধান করতে পারছে না। টানা তিন দিনের এই অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর থেকে টঙ্গী ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে কড্ডা পর্যন্ত যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি