ঢাকা | বঙ্গাব্দ

জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান

  • আপলোড তারিখঃ 21-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2729272 জন
জামিন পেয়েছেন সাংবাদিক শফিক রেহমান ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

বাস ডেস্ক >>


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের জামিন মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন এ আদেশ দেন।


এর আগে গত ৩ অক্টোবর এই মামলায় আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেন আদালত।


এ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত মাহমুদুর রহমান গত ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে (সিএমএম) আত্মসমর্পণ করেন জামিন চান। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি