বাস ডেস্ক >>
দেশবাসী আগামী দু-এক দিনের মধ্যে সুখবর পেতে যাচ্ছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ ডিসেম্বর ২০২৪) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
দু-এক দিনের মধ্যে সুখবর পাবেন জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা কারও পাতা ফাঁদে পা দেব না। কারও কাছে মাথা নত করব না, আবার সীমালঙ্ঘনও করব না। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় উল্লেখ করে তিনি বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ আছি। সরকার যাতে যৌক্তিক সিদ্ধান্ত নেয়, সেটার জন্য আমরা সহযোগিতা করব।
এর আগে বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
