ঢাকা | বঙ্গাব্দ

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত, আহত ২

  • আপলোড তারিখঃ 09-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2799010 জন
ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোর নিহত, আহত ২ ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক >>


ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতালা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে ১ জন বাংলাদেশি নিহত ও ২ বাংলাদেশি আহত হয়েছেন। 


সোমবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩’র পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ভারতীয় ডিংগাপাড়া বিএসএফ বাহিনী গুলি চালালে জয়ন্ত কুমার সিংহ (১৫) ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 


নিহত জয়ন্ত বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজন বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন- ফকির ভিঠা বেল পুকুর গ্রামের মহাদেব কুমার সিংহ ও নিটোলডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।

আহত দুজন বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে গোপনে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রায়েছেন বলে জানা গেছে। 

 

এসব বিষয় নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির। তিনি বলেন, ‘কী কারনে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির লাশ বিএসএফের হেফাজতে রয়েছে।’  


এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মো. তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। এ বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।


এর আগে রোববার (১ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় অষ্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা দাস (১৬)। প্রায় ৪৫ ঘণ্টা পর মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে চাতলাপুর চেকপোস্ট দিয়ে তার মরদেহ হস্তান্তর করে বিএসএফ।


এছাড়া ১১ আগস্ট রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে বিএসএফের গুলিতে মো. আব্দুল্লাহ (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি