স্টাফ রিপোর্টার >>
গতকাল ৭ ডিসেম্বর ২০২৪, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদরাসা'র ৩২ বছরপূর্তি উপলক্ষ্যে সাবেক-বর্তমান শিক্ষার্থীদের একমাত্র অরাজনৈতিক সংগঠন 'আল্লামা খাজা আবু তাহের (রহ.) স্মৃতি সংসদ'-এর আয়োজনে মিলনমেলা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদরাসা'র প্রধান পৃষ্ঠপোষক ও আল্লামা খাজা আবু তাহের (রহ.) স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা পীরে ত্বরীকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী নক্বশেবন্দী মুজাদ্দেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল আড়াইহাজারী, উপাধ্যক্ষ মাওলানা মেসবাহ উদ্দীন আশরাফি, শিক্ষক মাওলানা তোফায়েল আহমেদ, মো. হাবিবুর রহমান ভুঁইয়া, মো. কামরুজ্জামান, মাওলানা মাজহারুল ইসলাম, মো. হাবিবুর রহমান বিএসসি, মো. আবুল কালাম আজাদ, মো. ফকরুদ্দিন-সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আল্লামা খাজা আবু তাহের (রহ.) স্মৃতি সংসদ-এর সভাপতি মো. রাকিবুল ইসলাম।
এছাড়া অনুষ্ঠানে রেলওয়ে হাফিজিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার প্রয় দুই শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এ জাঁকজমকপূর্ণ আয়োজন সম্পন্ন হয়।
মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মো. রায়হান সজীব বলেন, এই মিলনমেলায় বড় ও ছোট ভাইদের সাপোর্ট, স্নেহ, শ্রদ্ধা এবং ভালোবাসার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। এমন আরো অনেক অনেক আয়োজন চাই। বছরে অন্তত একটা দিন এভাবে আনন্দ উল্লাসের মাধ্যমে সকলের সাথে কাটাতে চাই।
