ঢাকা | বঙ্গাব্দ

দাম কমল জ্বালানি তেলের

  • আপলোড তারিখঃ 01-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2677380 জন
দাম কমল জ্বালানি তেলের ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

বাস ডেস্ক >>


দেশে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে এক টাকা কমানো হয়েছে। তবে পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। আজ বুধবার (১ জানুয়ারি ২০২৫) থেকে নতুন দাম কার্যকর হবে।


মঙ্গলবার (৩১ ডিসেম্বর ২০২৪) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি ২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


এতে আরও বলা হয়, ডিজেলের দাম প্রতি লিটার ১০৫ থেকে ১ টাকা কমিয়ে ১০৪ ও কেরোসিন ১০৫ থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রল ও অকটেনের দাম। অকটেন ১২৫ ও পেট্রল বিক্রি হবে ১২১ টাকায়।


উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৫০ পয়সা কমিয়েছিল সরকার। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৪ সালের মার্চ থেকে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে আসছে সরকার।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি