ঢাকা | বঙ্গাব্দ

৯ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

  • আপলোড তারিখঃ 06-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2536934 জন
৯ দিনের ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ ছবির ক্যাপশন: ছবি : সংগৃহীত

>> বাস ডেস্ক


ঈদুল ফিতরের টানা ৯ দিনের ছুটি শেষ হয়েছে গতকাল । আজ রোববার থেকে খুলছে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস।


ঈদের আগে অফিস আদালতের শেষ কর্মদিবস ছিল গত ২৭ মার্চ। পরদিন (২৮ মার্চ) থেকে শুরু হয় টানা ৯ দিনের সরকারি ছুটি। তবে সংবাদপত্র বা অন্যান্য বেসরকারি অফিসে ছুটি শুরু হয় ৩০ মার্চ।


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ২০ মার্চ উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এ জন্য টানা ৯ দিনের ছুটি মেলে। চাঁদ দেখার ওপর নির্ভর করে গত ৩১ মার্চ সোমবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়।


উপদেষ্টা পরিষদ ২০২৪ সালের ১৭ অক্টোবর ঈদুল ফিতরে ৫ দিনের ছুটি অনুমোদন দেয়। আগে এ ছুটি ছিল ৩ দিন। ছুটির বিষয়ে ২১ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। 


প্রজ্ঞাপন অনুযায়ী, ৩১ মার্চ সোমবার ঈদুল ফিতরের দিন ছিল সাধারণ ছুটি। ঈদের আগের দুই দিন ২৯ ও ৩০ মার্চ এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ছিল। ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। অন্যদিকে ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা এবার টানা ৯ দিন ছুটি ভোগ করেছেন। কারণ, ৩ এপ্রিলের পরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক বন্ধ। সে ক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।


আজ রোববার অফিস খোলা থাকায় ঈদের লম্বা ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। সারাদেশের বাস, রেল ও লঞ্চঘাটে রাজধানীমুখী মানুষের ভিড় দেখা যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি