ঢাকা | বঙ্গাব্দ

রমনায় বোমা হামলা; দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

  • আপলোড তারিখঃ 13-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2506333 জন
রমনায় বোমা হামলা; দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক


রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ২০০১ সালে বোমা হামলা মামলায় মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত ৯ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।


জজ আদালতে আটজনকে দেওয়া মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন খারিজ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়।


ঢাকার দায়রা জজ রুহুল আমিন ২০১৪ সালের ২৩ জুন এ হত্যা মামলার রায়ে ৮জনকে মৃত্যুদণ্ড এবং ৬জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।


তাদের মধ্যে প্রধান আসামি মুফতি হান্নান ছিলেন সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৭ সালের ১২ এপ্রিল রাতে তার ফাঁসি কার্যকর করা হয়। এ মামলাতেও তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন জজ আদালত।


এছাড়া জজ আদালতে যাবজ্জীবন সাজা পাওয়া আব্দুর রউফ ও ইয়াহিয়া হাই কোর্টে আপিল শুনানি অপেক্ষমাণ থাকা অবস্থায় মারা যান। সে কারণে এই ৩জনের নাম মামলা থেকে বাদ যায়।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি