ঢাকা | বঙ্গাব্দ

বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

  • আপলোড তারিখঃ 28-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2489149 জন
বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক


বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ মে) পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৫৮০ কোটি ডলার বা ২৫.৮০ বিলিয়ন মার্কিন ডলারে।


তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস এবং আন্তর্জাতিক বিনিয়োগ অবস্থান ম্যানুয়াল (বিপিএম৬) অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাড়িয়েছে ২০.৫৬ বিলিয়ন ডলার।


মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ ছিল ২ হাজার ৫৬৪ কোটি ২৭ লাখ ৪০ হাজার বা ২৫ দশমিক ৬৪ বিলিয়ন মার্কিন ডলারে। আর বিপিএম৬ অনুযায়ী, এ সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২ হাজার ২৭ কোটি ২৭ লাখ ডলার বা ২০ দশমিক ২৭ বিলিয়ন ডলার।


এদিকে চলতি মে মাসও নতুন রেকর্ড গড়তে যাচ্ছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। রেমিট্যান্স আসার আগের সেই ধারা এখনও অব্যাহত রয়েছে। চলমি মাস মে’র প্রথম ২৪ দিনেই ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স বা প্রায় ২ দশমিক ২৫ বিলিয়ন ডলার দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৭ হাজার কোটি ৪০১ কোটি টাকা। প্রতিদিন গড়ে আসছে ৯ কোটি ৩৫ লাখ ডলার বা ১১৪২ কোটি টাকা। এভাবে রেমিট্যান্স এলে চলতি মাসে আবারও রেকর্ড হতে যাচ্ছে, অর্থাৎ প্রায় তিন বিলিয়ন ডলারের প্রবাসী আয় পেতে যাচ্ছে দেশ।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি