মোঃ ফাহিম মৃধা
অভিমানে আকাশ ভিজাই
শহর, মাঠ-ঘাট, প্রান্তর,
লোকে তারে বলে বেড়াই
বাদল বর্ষার আস্তর।
তুমি বলো এইসব বৃষ্টি
মন একঘেয়ে করে,
আকাশ বলে বৃষ্টির নামে
এসব দুঃখ ঝরে।
বৃষ্টি দেখে কারো মনে
আধারময় ঝড় বয়,
আমি বলি আকাশ কাঁদে
বেদনার ঝড় হয়।
বৃষ্টি পেলে রোমাঞ্চিত
করে যে মন বিনে,
কেউ হয় উদাস বেখায়ালী
মন খারাপের দিনে।
বৃষ্টি হলে কারা যেন
বিষাদ ধূলো উড়াই,
আকাশ বলে অভিমানে
আমি অশ্রু ঝুরায়।
শিক্ষার্থী, সরকারি বাঙলা কলেজ, ঢাকা
Email : mdfahimmridha00@gmail.com
