ঢাকা | বঙ্গাব্দ

শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন

  • আপলোড তারিখঃ 21-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 986741 জন
শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কবি রেজাউদ্দিন স্টালিন ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিন।


রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।


ডিজি হিসেবে শেখ রেজাউদ্দিন আহমেদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে শিল্পকলার সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, ‘এরই মধ‍্যে প্রজ্ঞাপন হয়েছে। তিনি জয়েন করেছেন বলে শুনেছি। এখনো শিল্পকলায় আসেননি।’


শেখ রেজাউদ্দিন আহমেদের জন্ম ১৯৬২ সালের ২২ নভেম্বর, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে। তিনি কবি রেজাউদ্দিন স্টালিন নামে সমধিক পরিচিত। তিনি ছোট থেকেই সাহিত্য ও কবিতা ভালোবাসতেন। আট বছর বয়সে তার প্রথম কবিতা শপথ ১৯৭০ সালে শতদল পত্রিকায় প্রকাশিত হয়। তার লেখনীতে সবসময় মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক অন্যায়ের প্রতি প্রতিবাদ এবং সৌন্দর্যকে ভিন্নমাত্রায় প্রকাশ করার এক অনন্যতা লক্ষণীয়।


তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন এবং পরবর্তীতে সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেন। দায়িত্ব পালন করেছেন নজরুল ইনস্টিটিউটে। রেজাউদ্দিন স্টালিনের কবিতা ইংরেজি, হিন্দি, উর্দু, উড়িয়া, রুশ, জার্মান, চীনা, জাপানি ও ফরাসি ভাষায় অনূদিত হয়েছে। তিনি কবিতায় অবদানের জন্য তিনি ২০০৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।


তিনি ২০২২ সালের ইউক্রেনের নিকোলাই গোগোল আন্তর্জাতিক সাহিত্য পুরস্কার ট্রায়াম্ফ লাভ করেছেন। এই পুরস্কারটি ইউক্রেন লেখক ইউনিয়ন ও চেরেনোভিস ক্লাব যৌথভাবে প্রদান করে থাকে।

রেজাউদ্দিন স্টালিন এর আগে নজরুল একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি