ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীর বাঘায় চিকিৎসকদের লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপলোড তারিখঃ 12-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2741634 জন
রাজশাহীর বাঘায় চিকিৎসকদের লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ছবির ক্যাপশন: ......................................
আবুল হাশেম, রাজশাহী >>

রাজশাহীর বাঘায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক নার্স কর্মকর্তা-কর্মচারী সহ সেবা প্রদানকারীদের কাজে বাধা প্রদান করে ভয়-ভীতি প্রদর্শন, গালিগালাজ, অশালীন আচরণের বহিরাগত ড্রাইভার বুলবুল,অনিক সহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ্র।

 রবিবার (১০ নভেম্বর)  দুপুর ১২ টায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান আসাদ বলেন, আমরা জণগনের সেবক,জণগনের সেবা দিতে এসেছি। রাষ্ট্র আমাদের আপনাদের চিকিৎসা সেবা দেওয়ার জন‍্য নিয়োগ দিয়েছে।  জনগনের সাথে আমাদের কোন প্রতিদ্বন্দ্বিতা নেই। কিন্তু কোন সন্ত্রাসী দুর্বৃত্ত হাসপাতালে দেখতে চাই না ভবিষ্যতেও দেখতে চাই না। জণগন যারা আছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের যারা আছেন তারা সবাই মিলে আমাদের পাশে থাকবেন। আমরা নিরলস ভাবে চিকিৎসা সেবা প্রদান করে যাবো।  তবে বুলবুল ও অনিক এই দুই সন্ত্রাসী চিকিৎসক নার্সদের লাঞ্চিত করে আসছে। তার পরিপেক্ষিতে এই মানববন্ধন অংশ গ্রহন করেছি। আপনারা আমাদের পাশে থাকবেন। এই দুর্বৃত্তদের দেশ থেকে বিতাড়িত করে সুন্দর দেশ গড়বো। আর অবিলম্বে দুই সন্ত্রাসীদের আজকের মধ‍্যে গ্রেফতার না হলে পরবর্তীতে আরও কর্মসূচি দিতে বাধ‍্য হবো।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, ডাঃ আহসানুজ্জামান পিংকু (অর্থোপেডিকস) সাইফুল ইসলাম ( কার্ডিওলজিস্ট ) ডাঃ মৌসুমি সরকার ( গাইনি বিশেষজ্ঞ ) নিহার চন্দ্র মন্ডল (আর এম ও) মিনারুল ইসলাম (মেডিকেল অফিসার) আসাদ (শিশু বিশেষজ্ঞ) নওরজ নাহার লিজা কামরুনাহার কান্তা(মেডিকেল অফিসার) মৌমিতা পান্ডে(মেডিকেল অফিসার ) সহ হাসপাতালের সকল ও কর্মচারিবৃন্দ।

উল্লেখ্য শনিবার (৯ নভেম্বর )  হাসপাতালের ওয়ার্ডের ভেতরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা-নার্সদের মারমুখি আচরন করে অপমান অপদস্ত করে। এসময় ওয়ার্ডে চিকিৎসারত রোগী-অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি