ঢাকা | বঙ্গাব্দ

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • আপলোড তারিখঃ 06-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2413781 জন
৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক


উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তারতম্যের ফলে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে সাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রপথ। এমন পরিস্থিতিতে দেশের ৪টি সমুদ্রবন্দর: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


রোববার (৬ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তর এক সতর্ক বার্তায় জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে গভীর বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। 


এর ফলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের ‘ঝড় সতর্কীকরণ কেন্দ্র’ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 


একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি