ঢাকা | বঙ্গাব্দ

মহামান্য রাষ্ট্রপতির নিকট আনুষ্ঠানিকভাবে সুপ্রীম কোর্ট এর 'বার্ষিক প্রতিবেদন ২০২৪' উপস্থাপন

  • আপলোড তারিখঃ 28-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2375633 জন
মহামান্য রাষ্ট্রপতির নিকট আনুষ্ঠানিকভাবে সুপ্রীম কোর্ট এর 'বার্ষিক প্রতিবেদন ২০২৪' উপস্থাপন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন

অদ্য ২৮ জুলাই ২০২৫ খ্রি. তারিখ রোজ সোমবার দুপুর ১:৩০ ঘটিকায় বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির সদস্যবৃন্দ বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির নিকট আনুষ্ঠানিকভাবে সুপ্রীম কোর্ট এর 'বার্ষিক প্রতিবেদন ২০২৪' পেশ করেন।
সাক্ষাতকালে মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের সাথে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত সংক্রান্ত জাজেস কমিটির চেয়ারম্যান আপীল বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ আশফাকুল ইসলাম, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ আপীল বিভাগের মাননীয় বিচারপতি জনাব এ কে এম আসাদুজ্জামান, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি কে এম হাফিজুল আলম, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি কাজী জিনাত হক, হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ বজলুর রহমান এবং হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ বশির উল্লাহ উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে কমিটির সদস্যবৃন্দ বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতিকে
অবহিত করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি