সাকিবুল হাছান
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি।
রোমাঞ্চকর এই ফাইনালে তুমুল যুক্তি-তর্কের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে জয় ছিনিয়ে নেয় ঢাকা কলেজের বিতার্কিকরা। বিজয়ী দলের সদস্যরা হলেন—শাহাদাত হোসাইন, মাহমুদুল হাসান অর্নব, আব্দুল্লাহ ফয়সাল, মেহরাব হোসাইন রত্ন, আশিকুর রহমান
প্রতিযোগিতার আয়োজকরা জানান, এ ধরনের ছায়া সংসদ বিতর্ক তরুণদের গণতন্ত্র, রাজনীতি ও সামাজিক ইস্যু নিয়ে গভীরভাবে চিন্তা করতে উৎসাহিত করে। জয়ী দলকে অভিনন্দন জানিয়ে তারা ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
