ঢাকা | বঙ্গাব্দ

নীরবতা

  • আপলোড তারিখঃ 25-08-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2295539 জন
নীরবতা ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

            নীরবতা

লায়ন মোঃ গনি মিয়া বাবুল

 

বাড়ছে বয়স বাড়ছে অভিজ্ঞতা

তর্ক নয় চাই নীরবতা,

কে আপন কে প্রিয়জন

সবাই সবার প্রয়োজন।

 

শব্দহীন বসবাস নীরবতা

সুখ শান্তি একতা,

আকাশের উদারতা সাগরের গভীরতা

নিঃশব্দ শক্তি নীরবতা।

 

প্রেম প্রীতি ভালবাসা বিজয়

নীরবতা মানে দুর্বলতা নয়,

যখন নীরব থাকা হয়

জীবন হয় তখন সুখময়।

 

আমাদের চাওয়া বিশ্বময়

জীবন যেন হয় শান্তিময়,

নীরবতা উদারতা গুণ তাই

সবসময় সবার জন্যে চাই।

 

পরিচিতি: লায়ন মোঃ গনি মিয়া বাবুল

(শিক্ষক, কবি, কলাম লেখক, সমাজসেবক সংগঠক)


নিউজটি পোস্ট করেছেনঃ Bangladesh Shomachar

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নতুন একনেক গঠন, প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতি